মোঃ মহশীন আলী, রংপুর অফিস: অবৈধভাবে ধান চাল মজুদ রাখার দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার মেসার্স মাছরাঙ্গা ও মেসার্স জেএস সহ দুটি অটো রাইসমিল মালিককে পঞ্চাশ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত মেসার্স মাছরাঙ্গা অটো রাইস মিল মালিক পবন প্রসাদ আগরওয়াল ও রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসাস জেএস'এর মিল মালিক আব্দুস সালামকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ধান-চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুদ বিরোধী আইন এরই মধ্যে পাস হয়েছে। দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। যা অব্যাহত থাকবে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল বাসার, কারিগরি খাদ্য পরিদর্শক হারুন অর রশিদ'সহ অন্যান্য কর্মকর্তাগণ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments