ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ এক জন অস্ত্রধারী সন্ত্রাসী কাউসার হোসেন (২৪)কে ২৭ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু এতথ্য নিশ্চিত করেছেন।
অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ২৭/০৯/২০২৫ ইং তারিখ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একজন অস্ত্রধারী ব্যক্তি কাউসার হোসেন (২৪) কে আটক করা হয় এবং তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের জানায় যে সে ঢাকাসহ আশ পাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামি ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments