ডেস্ক রিপোর্ট: বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী পলাতক নাবিকের বিরুদ্ধে নৌ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর নৌ অধিদপ্তরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকরা হলেন- মো. সোহানুর রহমান (সিডিসি নং সি/ও/১১৬১৭), মোহাম্মদ আরিফুল ইসলাম (সিডিসি নং সি/ও/৩০৭৩০), আবু সুফিয়ান (সিডিসি নং টি/৩০০৫৮), মোস্তফা কামাল (সিডিসি নং টি/৩২৮৪৪), ইসকান্দর মিজি (সিডিসি নং টি/৩৪০৬৫), মো. সানাউল্লাহ (সিডিসি নং টি/২৯৬৩৮), মোহাম্মদ আনোয়ারুজ্জামান (সিডিসি নং টি/২৯৫০৪), মো. আব্দুল কুদ্দুস (সিডিসি নং টি/৩০৯৫২), আমিনুল ইসলাম (সিডিসি নং টি/৩২২২৮), ওপি হোসেন (সিডিসি নং টি/৩৪১৩১), মো. রফিকুল ইসলাম (সিডিসি নং টি/২৯৭৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (সিডিসি নং টি/২৯৭৮৭), মোহাম্মদ শেখ আলম (সিডিসি নং টি/৩৪৩০৬), মো. মেহেদী হাসান (সিডিসি নং টি/৩৪৩৩২), মো. আল আমিন (সিডিসি নং টি/৩৪৩৩৫), মো. ইমাম হোসেন (সিডিসি নং টি/৩১৬৪১), এনামুল হক (সিডিসি নং টি/৩১৩৯৩), মো. ইমরুল হোসেন (সিডিসি নং টি/৩৪৭৭৯) এবং মোহাম্মদ ইব্রাহীম (সিডিসি নং টি/৩১২৮৬)।
বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments