রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে চাচার ধর্ষণে নবম শ্রেণীর এক মাদরাসা ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। লম্পট ধর্ষক আলমগীর হোসেন (৫২) উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকার মৃত আ. রশিদ সিকদারের ছেলে এবং ভিকটিমের বাবার মামাতো ভাই। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, ২১ মে রোববার সকালে আসামি আলমগীর হোসেনকে প্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ঘরের সামনেই আলমগীরের ঘর। এ সুবাদে প্রায়ই আলমগীরের ঘরে যাতায়াত করতো মাদরাসা ছাত্রী। গত ২২ মার্চ মাদরাসা ছাত্রীর মা গোসল করতে যায়। এ সময় আলমগীর তার ঘরে পেয়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এসময় কারো কাছে বিষয়টি জানালে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ পুলিশ কর্মকর্তা আরও জানান, শারীরিক পরিবর্তনের কারণে পরিবার বিষয়টি জানতে চাইলে ধর্ষণের বিষয়টি জানায় কিশোরী। বর্তমানে ওই ছাত্রী চারমাসের অন্তঃসত্ত্বা। শনিবার (২০ মে) রাতে মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে এ ব্যপারে উজিরপুর মডেল থানায় মামলা করেন। রোববার সকালে আসামি আলমগীরকে গ্রেপ্তার করে জেলহাজতে ও ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments