রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভূত ও একটি ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে ভস্মিভূত মুদি দোকানের মালিক মোঃ আঃ মালেক জানান, তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অন্য দোকানের মালিক মোঃ সাদেক হোসেন জানান, তার দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ছিলো। দোকান দু’টি থেকে কোনো কিছুই বের করা যায়নি দোকানের ভিতর যা ছিলো সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ভস্মিভূত দোকান দু’টির লাগোয়া মোঃ খাদেম আলীর দোকানের আংশিক ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে ধারালিয়া জামে মসজিদের মোয়াজ্জিন গাজী রহমান ফজরের নামাজের আজান দিতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে প্রথম আগুন দেখতে পান। তিনি তাৎক্ষনিক মসজিদের মাইকে আগুনের কথা এলাকাবাসিকে অবহিত করেন। তার এ ঘোষনা শুনে প্রথমে সেখানে ছুটে আসেন ওই এলাকার বাসিন্দা সাবেক ফায়ার সার্ভিস লিডার মোঃ মহিদূল আলম এবং তার সাথে আরো তিন চারজন। মহিদুল আলম জানান, তিনি প্রথমেই আগুনের ঘটনা বানারীপাড়া ফায়ার সার্ভিসকে অবহিত করেন এবং পাশের দোকানের ঝাপ ছুটিয়ে ভিতরে প্রবেশ করেন এবং অন্যদের সহযোগিতায় পানি দিতে থাকেন। এসময় সেখানে স্থানীয়রা এসে নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন, ততক্ষনে দু’টি দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। অল্প সময়ের মধ্যে সেখানে বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিন হন। ফায়ার সার্ভিস কর্মকর্তা (ওয়ার হাউজ ইন্সপেক্টর ) মোঃ লিটন হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে,বিদ্যুতের শর্র্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক ডা. অন্তরা হালদার, বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা, সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ রিয়াজ মৃধা, উপজেলা স্বেচ্ছাছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আনিছুর রহমান মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মোকাম্মেল হোসেন মোজাম্মেল প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক ডা. অন্তরা হালদার ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার জন্য তার বরাবরে আবেদন করার পরামর্শ দেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments