ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে ৮শত পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক জসিম উদ্দিন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের প‚র্ব মাদ্রাজ গ্রামের আব্দুল গনি মাঝির ছেলে। পুলিশ জানিয়েছেন জসিম উদ্দিন একজন মাদক ব্যবসায়ী।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামের এক যুবককে ৮ শত পিচ ইয়বাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments