স্টাফ রিপোর্টার: কর্মজীবী নারীদের অবমাননাকর ন্যাক্কারজনক প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে নারী শ্রমিকরা। তারা বলেছেন, ওই সকল বক্তব্য শুধু নারী শ্রমিকদের সম্মানহানিই নয়, বরং এটি একটি সুপরিকল্পিত নারীবিদ্বেষী প্রচারণা। কর্মজীবী নারীদের চরিত্র, মর্যাদা ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা নারীদের ভয় দেখাতে ও শ্রমবাজার থেকে পিছিয়ে দিতে চায়। এই ধরনের বক্তব্য সংবিধানের মৌলিক অধিকার, নারীর সমান মর্যাদা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স-বাংলাদেশের নারী কমিটির আহ্বায়ক রাসিদা আক্তার। এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ নারী কমিটির সদস্য সচিব পারভিন আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কার্কারী সভাপতি আঁখি, নারী কমিটির নেতা ফারজানা আক্তার মনি প্রমূখ।
সমাবেশে সুলতানা বেগম বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি আজ নারী শ্রমিকরা। পোশাক শিল্প থেকে শুরু করে কৃষি, চা-বাগান, গৃহকর্ম, স্বাস্থ্য, শিক্ষা ও অনানুষ্ঠানিক খাত, সবখানেই নারী শ্রমিকদের অবদান অপরিসীম। দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারী শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অথচ দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই অবদানকে অস্বীকার করে কিছু রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দ নারী শ্রমিকদের নামে নিয়মিতভাবে নেতিবাচক, অবমাননাকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন। অবিলম্বে এসব বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নারী শ্রমিক সমাজ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এর জবাব দিবে।
সকল নারী শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কিছু রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালী মহল কর্মজীবী নারীদের নিয়ে অসম্মানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। নারীদের ঘরে বন্দী করে রাখার মানসিকতা শুধু নারীর মর্যাদার বিরুদ্ধে নয়, এটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথেও বড় বাধা। এমন বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সম্মানকে প্রশ্নবিদ্ধ করে। এই অবস্থায় নিজেদের সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। নারীবিদ্বেষী, অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments