স্টাফ রিপোটার: মোঃ শামসুল হক টুকু এমপি একাদশের পর দ্বাদশ জাতীয় সংসদেও ডেপুটি স্পীকার হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন। আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত করা হয়।
আজ (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে নির্বাচিত স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে ডেপুটি স্পীকার পদের নির্বাচনে ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু’র নাম প্রস্তাব করেন ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন মোঃ মকবুল হোসেন এমপি।
ডেপুটি স্পীকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সংসদ সদস্যগণের কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে মোঃ শামসুল হক টুকু’কে ডেপুটি স্পীকার পদে নির্বাচিত হন।
এরপর মহামান্য রাষ্ট্রপতি ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু’কে শপথ বাক্য পাঠ করান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
এরপূর্বে গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় তাকে ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত করা হয়েছিল।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments