নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাসে অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে নাটোর জেলা। এরই মধ্যে সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। প্রতি দিনই বৃদ্ধি পাচ্ছে করোনা রোগির সংখ্যা। দুই দফায় ১৪দিনের লকডাউন দিয়েও কমেনি সংক্রমণের হার। এছাড়া সংক্রমণের হার কমিয়ে আনতে তৃতীয় দফায় জেলার ৮টি পৌরসভায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে।
এদিকে, লকডাউনের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে আজ জেলা প্রশাসন নির্দেশনা জারি করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ২০৪টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ৩৭ শতাংশ। গত বছরের ২০ মার্চ থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত নাটোর জেলায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৫ জন।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় তৃতীয় দফা কঠোর বিধিনিষেধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব সদস্যরা মাঠে তৎপরতা বাড়িয়েছেন। ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় সক্রিয় এনজিওগুলোকে ঋণের কিস্তি আদায় না করার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আব্দুল মালেকের সাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, কঠোর বিধিনিষেধের কারণে সাধারণ জনগণের আয়-উপার্জনের কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালে এনজিওগুলোকে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় কার্যক্রম বন্ধ রাখতে হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments