উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ৩ মণ ওজনের সাহেবী কচু উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ইলেকট্রিক ব্যবসায়ী। এর উচ্চতা ১১ ফুট। বেড় আড়াই ফুট। উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মোঃ খলিলুর রহমান সরদার ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে একটি সাহেবী কচুর চারা রোপণ করেন। কচুটির আকার এবং আকৃতি বহৎ হওয়ায় কোন ভাবেই এটিকে দাঁড় করে রাখা সম্ভব না হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারী কচুটিকে গোড়া থেকে কেটে ওজন করা হয়। এ সময় এর ওজন ৩ মণ এবং ১১ফুট লম্বা হওয়ায় এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহুর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়। এ ব্যাপারে চাষী খলিলুর রহমান জানান, শখের বশবর্তী হয়ে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব আনন্দিত হয়েছি। আগামীতে বেশি করে সাহেবী কচু লাগানোর চেষ্টা করব। স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন জানান, বাজারে এই সাহেবী কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর মূল্য অনুমানিক প্রায় ৫ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ জানান, অতি দ্রুত অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে খোজ খবর নেওয়া হবে। বৃহৎ আকারের এই কচুটির কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments