মোংলা থেকে মো. নূর আলমঃ ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট বরাদ্দে প্রাণ-প্রকৃতিসহ ধরিত্রীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়াতে হবে। উপকূলজুড়ে সুপেয় পানি সরবরাহ, সুন্দরবন ও পশুর নদীসহ সকল নদ-নদী-খাল-জলাশয়-পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি সুরক্ষা করতে জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব এবং জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ২৬ মে বুধবার বিকেলে মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে উঠানবৈঠক’র আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত উঠানবৈঠকে সভাপতিত্ব করেন বাপা নেতা মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার। উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। উঠানবৈঠকে আরো বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, বাপা নেতা নদীকর্মী হাসিব সরদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, নজরুল ইসলাম প্রমূখ। উঠানবৈঠকে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনজনিত কারনে কৃষি ও প্রাণবৈচিত্র ধ্বংসের পাশাপাশি ঘনঘন ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। এরফলে একদিকে যেমন উপকূলজুড়ে তীব্র সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে অন্যদিকে উপকূলবাসী জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গনে ভূমিহীন-কর্মহীন হয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। এছাড়া অপরিকল্পিত শিল্পায়নের ফলে সুন্দরবন ও পশুর নদীর জীববৈচিত্র হুমকিতে পড়েছে। বক্তারা উপকূলজুড়ে পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনার জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবী জানান। একই সাথে বক্তারা উপকূলীয় উন্নয়ন বোর্ডও গঠনের দাবী জানান। উঠান বৈঠক শেষে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে বাপা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments