ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের পাশে না দাঁড়িয়ে করোনা পরিস্থিতির মধ্যেও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত।
‘একটি রাজনৈতিক দল জনগণের পাশে দাঁড়ায়নি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যে কোথায় তারা জনগণের পাশে দাঁড়াবে, মানুষকে সহায়তা করবে, সেটা না করে গতকাল বিএনপি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের তথাকথিত কবরে গিয়ে ফুল দেয়ার নামে মারামারি করেছে, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। এই সময়ে তারা জনগণের পাশে থাকবে, জনগণকে সহায়তা করবে, সেটি না করে ফুল দিতে গিয়ে সেখানে মারামারি করেছে। অর্থাৎ তারা যে সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে নাই, এই করোনার মধ্যেও সেটির বহিপ্রকাশ হচ্ছে গতকালকের ঘটনা।’
বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পীবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন।
চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও পরিবেশক খোরশেদ আলম খসরু’র সভাপতিত্বে সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলি আজাদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল লতিফ বাচ্চু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানি, অনন্ত জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চিত্রনায়িকা নিপুণ এবং বর্ষা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments