কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ স্কাউট রোভার পটুয়াখালী অঞ্চলের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। এতে নানা সচেতনতামূলক লেখাযুক্ত প্লেকার্ড নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের শিক্ষার্থী ছাড়াও আগত পর্যটকরা অংশগ্রহণ করে। পরে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সন্তোষ কুমার বসু, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পটুয়াখালী জেলা রোভারের এল টি কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার ডেপুটি ডিরেক্টর শাকিলা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের অধ্যাপক সাজেদুল ইসলাম, পটুয়াখালী জেলা রোভারের ট্রজারার মাহবুব আলম, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইন্সপেক্টর হাসনাইন পারভেজ প্রমূখ।
বক্তারা বলেন, সাগরকন্যা কুয়াকাটার সৈকতে একই স্থানে দাড়িয়ে সূর্যাস্থ ও সূর্যোদয় দেখা যায়। এটি বিরল। এই স্থানটি সাজিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সৈকতে ময়লা আবর্জনা না ফালনোর জন্য সবাইকে অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে সৈকতের ১ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments