সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন গণসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভার মধ্যদিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে এমপি প্রার্থী মেরিন ইঞ্জিনিয়ার কমরেড মাহবুব জামান জুয়েল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি সরবান হাসান টেকনিক্যাল কলেজে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সরিষাবাড়ী উপজেলা শাখা।
এসময় আলোচনা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জামালপুর জেলার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্ষেতমজুর সমিতি জামালপুর জেলার সভাপতি আব্দুল করিম, উপজেলা সভাপতি সোহেল রানা, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির আহ্বায়ক ফরিদ সরকার, যুব ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি সুমন মিয়া, সহ-সভাপতি প্রদীপ রাজভর, সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রার্থী কমরেড জুয়েল বলেন, একটা পরিবর্তন প্রয়োজন। সাধারণ মানুষের কোন উন্নয়ন হয় নাই, খেটে খাওয়া, দিনমজুর, শ্রমজীবী মানুষের কোন পরিবর্তন হয় নাই। সমাজ ব্যবস্থারও কোন পরিবর্তন হয় নাই। গত ১৫ বছরে সরিষাবাড়ীর কোন পরিবর্তন বা উন্নয়ন হয় নাই। যা উন্নয়ন হয়েছে মাদারগঞ্জে। কারণ মাদারগঞ্জের এমপি মির্জা আজম দলের বড় নেতা হওয়ায় শুধু তার এলাকায় উন্নয়ন করেছে। উন্নয়নের ক্ষেত্রেও জামালপুর জেলার পাঁচটি আসনে বিশাল একটা বৈষম্য হয়েছে। আমরা কমিউনিস্ট পার্টি এরকম বৈষম্যমূলক উন্নয়ন চাই না। দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছেন। সবাই ক্ষমতায় এসে লুটপাটে ব্যস্ত ছিল। বর্তমান সময়ে এটা স্পস্ট যে কমিউনিস্ট পার্টিই হচ্ছে একমাত্র মুক্তিযুদ্ধের স্বপক্ষের পার্টি। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারন করে কাঁচি মার্কার নির্বাচনী প্রচারণা আজকে থেকেই শুরু হলো। আপনারা প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে কাজ শুরু করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments