স্টাফ রিপোর্টার: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এক যৌথ সভা মঙ্গলবার ( ১৭ জুন ) বিকাল ৫ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান জননেতা মজিবুর রহমান মঞ্জু। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, সফিউল বাসার, পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানা আহবায়ক সুলতান মোহাম্মদ আরিফ ও হাতিরঝিল থানা আহবায়ক রিয়াজ উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে এবি পার্টি গঠন করেছি। নানা ব্যাঙ্গ বিদ্রুপ সহ্য করার পর দল এগিয়ে চলেছে। প্রথম যখন আমরা দল গঠনের উদ্যোগ নেই তখন ১৫/২০ জন মানুষ ছিলো, এখন কয়েক লক্ষ মানুষ এবি পার্টিতে যুক্ত হয়েছে। আমরা ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি। রাজপথের সংঘর্ষ আর সাহসের মাধ্যমে আমাদের সামনে আগাতে হয়েছে। এখন সারাদেশের মানুষ আমাদেরকে চেনে, পরামর্শ দেয় কথা বলে। এগুলো আমাদের দলের নেতাকর্মীদের রক্ত, ঘাম শ্রমের মূল্য। সামনে জাতীয় নির্বাচন আসছে আমাদের প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনে এবি পার্টি অংশগ্রহণ করবে। এখন থেকেই এবি পার্টির সকল নেতাকর্মীকে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, কেন্দ্রীয় কাউন্সিলের পর এখন সময় এসেছে গোটা বাংলাদেশের সংগঠন কাউন্সিলের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ঢাকা মহানগর দক্ষিণে কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছি। ভোটার তালিকা সম্পন্ন হওয়ার পথে। আমরা চাই আমার বাংলাদেশ পার্টি যেভাবে নতুন রাজনীতির কথা বলছে, ঠিক সেভাবেই কাউন্সিলের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণে নেতাকর্মীদের উৎসবমূখর অংশগ্রহণের নতুন নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ।
সভায় এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সকল থানার আহবায়ক, সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments