নাহিদ মিথুন, (নীলফামারী) জলঢাকা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩ শত জন গৃহহীনকে ২য় দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও ঘর প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রবিবার (২০জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের হাতে চাবি, সনদ ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোঃ নাহিদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, ও সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। পরে উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়ায় অবস্থিত আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীর মাঝে ঘরের চাবি, সনদ ও দলিল তুলে দেন অতিথিবৃন্দ। জানা যায় এবারে ২য় দফায় উপজেলার কৈমারী ইউনিয়নে ১ শত, মিরগঞ্জে ১ শত ৩০ ও শিমুলবাড়ী ইউনিয়নে ৭০ জন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয় ১লাখ ৯০ হাজার টাকা। উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর মনিটরিং ও নিবিড় পর্যবেক্ষণে ঘরগুলো নির্মান করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments