ডেস্ক রিপোর্ট: ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্থ সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করে যান চলাচল সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এ নির্দেশ দেন।
এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় যান চলাচলে যেন কোন প্রকার ভোগান্তি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় তিনি চলমান প্রকল্প সমূহের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে মনিটরিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ, কে, এম, মনির হোসেন পাঠান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments