কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে শুশক প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার সকাল নয়টায় জোয়ারের সময় গঙ্গামতি সৈকতে মৃত এ ডলফিনটি ভেসে আসে। মুখে জাল প্যাচানো ও পেট ফাটা রয়েছে। জালে মুখ আটকানোর কারনেই এটির মৃত্যু হতে পারে বলে আনেকেই ধারনা করেছেন। মৃত এ ডলফিলটি এক নজর দেখার জন্য ভীড় করছে পযর্যটক সহ স্থানীয়রা। এটি নিয়ে সৈকতে এবছর মোট ১৮টি মৃত ডলফিন ভেসে আসে এমন তথ্য কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির। তবে এসব ডলফিন মৃত্যুর কারনে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments