স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবনন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করাতে পারে তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। তখন একজন নেতা থাকবেন, তিনি আজীবনই নেতা থাকবেন। একটি মাত্র দল থাকবে, তারা চাইলে শোভা’র জন্য কিছু পাপেট দল তৈরী করে রাখতে পারবে। নির্বাচনের পরিবর্তে হযকিছুই সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রীম লিডারের নির্দেশেই হবে। ব্যবসায়ী ও পেশাদার সংগঠনসহ সব কিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের সংগঠনও সিলেকশনের দিকে যাচ্ছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালুর পায়তারা চলছে। দেশে একজন নেতা এবং আজীবনের জন্য নেতা থাকবেন। জনগণের কোন অধিকার থাকবে না, তারা প্রজা হিসেবে চাকরের মত বিবেচিত হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নে একথা বলেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ সভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দুটি কাজ সরকার সাফল্যের সাথে করতে পেরেছে। একটি হচ্ছে, মানুষের মধ্যে আতংক সৃষ্টি করতে পেরেছে। জনগণ সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকার বিরোধী কর্মকান্ডে যোগ দিতে আতংকিত। দ্বিতীয় হচ্ছে, মানুষের মাঝে হতাশা সৃষ্টি করতে পেরেছে। তিন মাস দেশ বন্ধ ছিলো কিন্তু আন্তর্জাতিক কিছু সমর্থণের কারণে সরকার টিকে গেছে। এ কারণে সাধারণ মানুষ মনে করে, অন্দোলন করে কোন ফল হবে না। এই দুটি বিষয় থেকে মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। জনগণের সক্রীয় সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments