বরিশাল অফিস: বরিশাল সিটি করর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বৈধ ও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। বৈধ প্রার্থী তালিকায় রয়েছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ও আলী হোসেন।
যাদের প্রার্থীতা বাতিল করা করা হয়েছে তারা হলেন লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।
উল্লেখ্য, আগামী ১২ জুন বিসিসি’র নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments