সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ সোমবার সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকায় সাভার পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি হাসিবুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি। ইফতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম সোহাগ, সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্মসাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি, ইমদাদুল হক বাবু,সাবেক সভাপতি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, হাসিবুর রহমান পিয়াস, সাবেক যুগ্ম আহ্বায়ক সাভার সরকারি কলেজ ছাত্রদল, রাকিব খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা উত্তর ছাত্রদল,আল শাহরিয়ার নাদিম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি, শহিদুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রদল নেতা প্রমূখ।ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদুল আহসান রাশেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমি তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি। এ সময় সাভার পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments