বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ছাত্র-ছাত্রী সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২১-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৯ জুন রবিবার বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় (ছাত্র) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং যুগ্মভাবে রানারআপ হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল। একই প্রতিযোগিতায় (ছাত্রী) কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রানারআপ হয়েছে। ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন বিজয় একাত্তর হলের এবাদুল ইসলাম এবং ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন কবি সুফিয়া কামাল হলের তামান্না জাহান। আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং রানারআপ হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।
সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাবি শিক্ষাক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments