ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী শ্রমিক দলের আওতাধীন ঘাট শ্রমিক ফেডারেশন সদরঘাট টার্মিনাল দখল করেছে বলে ঘাট শ্রমিক লীগ যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ঘাট শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূইয়া।
সুমন ভূইয়া জানান, দীর্ঘ ১৭ বছর সদরঘাট শ্রমিক লীগ সদরঘাটে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে। ছাত্রজনতার অভ্যূত্থানে আওয়ামী লীগের পতনের পর তারা আতঙ্ক থেকেই শ্রমিক দলের নামে অপপ্রচার চালাচ্ছে। তাদের চাঁদাবাজি অব্যাহত রাখতেই আমাদের নিয়ে মিথ্যাচার করছে। বিএনপি তথা শ্রমিক দলের কেউ সদরঘাটে চাঁদাবাজি অথবা কোনো দখলে আসেননি। ঘাট শ্রমিক লীগ অপপ্রচার করে শ্রমিক দলকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। এই ঘাট শ্রমিক লীগের অবাধ চাঁদাবাজিতে অতিষ্ঠ পুরো সদরঘাট টার্মিনাল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা।
এসব অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে বুধবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, অগণিত ছাত্রজনতা রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসন মুক্ত হয়েছে। আমরা জানি, আমাদের হাজার হাজার নেতাকর্মী বাকশালি শাসনে রক্তাক্ত হয়েছেন। তারপরও গণতন্ত্রের স্বার্থে, নতুন বাংলাদেশ বির্নিমানের স্বার্থে দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না। যারা অন্যায় অবিচার করেছে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে।
তিনি বলেন, শ্রমিক দলের কোনো নেতা যদি কোনো চাঁদাবাজি এবং দখল বানিজ্য করেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগাঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সকলে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজদের কোনো ঠাই নাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments