ডেস্ক রিপোর্ট: বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এই টাকা প্রদান করা হয়েছে। ।
এবছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় কিংবা প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এসকল প্রতিষ্ঠানকে সাতটি ভাগে ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চার্চ, গীর্জা ও তীর্থস্থান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হবে।
উল্লেখ্য 'ক' ক্যাটাগরি ০৫ টি চার্চ বা গীর্জাকে ৮০ হাজার টাকা, 'খ' ক্যাটাগরির ৫৬ টি চার্চকে ৫০ হাজার টাকা, 'গ' ক্যাটাগরির ৮০ টি গীর্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা 'ঘ' ১৩৫ টিকে ৩০ হাজার টাকা, 'ঙ' ক্যাটাগরির ১৫২টি চার্চকে ২৫ হাজার টাকা, 'চ' ক্যাটাগরির ২১৩টি চার্চকে ২০ হাজার এবং 'ছ' ক্যাটাগরির ১০৫ টি চার্চকে ১৮ হাজার টাকা অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট ৫০ লক্ষ টাকা পরে বিতরণ করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments