স্টাফ রিপোটার: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন, বনানীর সেতু ভবন এবং বিআরটিএ ভবন পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুরে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি ও সদস্য মোঃ মুজিবুল হক, এমপি এবং আব্দুল্লাহ-আল-কায়সার, এমপি এ সকল সরকারি স্থাপনা পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি বলেন, জনগনের কল্যাণেই মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পগুলো সরকার গ্রহন করেছে। কিন্তু নাগরিকের দুর্দশা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মেট্রো রেল, সেতু ভবন ও বিআরটিএ অফিসে হামলা করে। কমিটি ধ্বংসের ক্ষয়ক্ষতি নিরুপন করে দ্রুত মেট্রোরেল কিভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। এসময় সাধারণ মানুষও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারী সম্পত্তির নিরাপত্তা রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি।
পরিদর্শন কালে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যান, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব ও সভাপতির একান্ত সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments