সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া প্রেস ক্লাব ও শহীদ চয়েন সংসদের সভাপতি এবং চয়েন বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মৃত আমজাদ হোসেন মোল্লার ছেলে ও শহীদ চয়েন উদ্দিন মোল্লার ভাতিজা মোল্লা মোঃ এমরান আলী রানাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এর সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদের নির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়েছে। গত ১১মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম এর সাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোল্লা মোঃ এমরান আলী রানাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এর সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদের নির্বাহী সদস্য পদে মনোনীত করায় সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া, মহাসচিব মোঃ শফিকুল ইসলাম ও সাংবাদিক রানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিংড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জ্ঞাপনকারীরা হলেন, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুফতি জাকারিয়া মাসউদ, শহীদ চয়েন সংসদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহেল, সাপ্তাহিক উত্তর গণজীবন পত্রিকার সম্পাদক আব্দুর রশিদ,মানিকদিঘী গণ-গন্থাগার সভাপতি এনামুল হক বাদশা মুক্তধারার পরিচালক ওহিদুর রহমান কবির, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা সিংড়া উপজেলা শাখার সম্পাদক শহিদুল ইসলাম সুইট, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) রইচ উদ্দিন টুটুল ও সেচ্ছায় রক্তদান সংগঠন।বন্ধনের সভাপতি কাবিল উদ্দিন কাফি সহ নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments