রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পেটে বাচ্চা সহ গরু জবাই করে মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী আদালত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২১ মার্চ উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে গাজীর হাট এলাকার মুনসেব আলীর ছেলে নরুল হক ও স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ,মুক্তার হোসেন ও গোলাম গত মঙ্গলবার একটি গরু কিনে এনে জবাই করে মাংস বিক্রি করেন । গরু জবাইয়ের সময় গরুর পেট থেকে একটি বকনা বাছুর পাওয়া যায় ,তারা কৌশলে বাছুরটিকে লুকিয়ে পাশের ঢোবায় ফেলে দেয় । বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত কসাই সহ সংশ্লিষ্টদের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২১ (১)ধারায় জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, গরুর পেটে বাচ্চা থাকার ঘটনার সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে কেউ এধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments