বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এ ভোট গ্রহণের বিষয়ে আজ শনিবার দুপুরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। সভায় নির্বাচন কমিশনারগণ, প্রধান রিটানিং অফিসার রাকসু কোষাধ্যক্ষ, হল সংসদ নির্বাচনের রিটানিং অফিসার হল প্রাধ্যক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।
সভায় উপাচার্য বলেন, একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোট ব্যবস্থাপনা ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকার কথা স্মরণ করে আসন্ন রাকসু নির্বাচনে কমিশনার ও রিটানিং অফিসারগণসহ নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে যেসব প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করেছেন তা অবহিত হয়ে উপাচার্য সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে এই নির্বাচন এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উপাচার্য উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments