ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী, বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা মেহেরীন বুধবার দুপুরে নিজ ভোট কেন্দ্র আশুগঞ্জ সরকারি শ্রমকল্যাণ কেন্দ্রে আসলেও ভোট না দিয়ে চলে যান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার স্বামী শক্তিশালী প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন। কিন্তু তিনি এখনো নিখোঁজ রয়েছেন। আমি নিজেও এক প্রকার নজরবন্ধি। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। তবুও আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে এজেন্ট দিয়েছিল। কিন্তু বৈরি পরিবেশের জন্য এদেরকে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হয়েছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারেনা। আমি এসে দেখলাম কেন্দ্রে নানা ধরনের অনিয়ম চলছে। ভোটারের আঙুলের ছাপ নেয়ার পর কলারছড়ি প্রতীকের এজেন্টরা প্রতীকের বাটন চেপে দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করলেও প্রতিকার নেই। এছাড়া সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কর্মী সমর্থকদের নিকট থেকে নানা ধরনের অভিযোগ শুনে আসছি। এ অবস্থায় আমি ভোট দেইনি। আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল সবারই জানা। এই অনিয়মের নির্বাচন স্থগিত করার দাবি করছি।
গত ২৭ জানুয়ারি (শুক্রবার) বিকেলে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ মোবাইল ফোন বাসায় রেখে বেড়িয়ে গিয়ে আর বাসায় ফেরেনি। এরআগে গত ২৫ জানুয়ারি (বুধবার) আবু আসিফের নির্বাচনী প্রচারণা প্রধান মুসা মিয়া (৮০) কে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে যায়। পরে গ্রাম্য ঝগড়ার মীমাংসিত ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আবু আসিফের স্ত্রী মেহেরুন নিছা মেহেরীন গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত দরখাস্ত দিয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনারকে উক্ত দরখাস্তের অনুলিপি প্রদান করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments