ডেস্ক রিপোর্ট: রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোর ৪া ১০ মিনিটে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. আমিনুর রহমান ওরফে আমিন (২৬)। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।
আদাবর থানা সূত্রে জানা যায়,আমিনুরসহ অজ্ঞাতনামা কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেললে আমিনুরকে আটক করে মারধর শুরু করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে আদাবর থানা টহল পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার করেন। প্রাথমিক চিকিৎসার পর আমিনুরকে একই দিন সকাল ১১টায় থানা হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments