রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার বিকেলে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বানারীপাড়া পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন,বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ খেলা উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন। খেলায় পৌরসভা একাদশের শাওন সেরা গোলদাতা ও মারুফ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারি তৌহিদুল ইসলাম,অফিস সহকারি মতিউর রহমান,পৌরসভার হিসাব সহকারি আলতাফ হোসেন,কার্য্য সহকারি নয়ন খান,বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগৈর সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments