আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা মাকে পেটাল রুপচান আলী (৩০) নামে এক নেশাগ্রস্ত ছেলে। বুধবার (১১ জুন) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে এঘটনা ঘটে। রুপচাঁন ওই গ্রামের দিনমজুর গফুর আলীর ছেলে। রুপচাঁন এক সন্তানের জনক। সে পেশায় একজন দিনমজুর দাবি করলেও তাকে কোন কাজ কর্ম করতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা। রুপচাঁন গোমড়া ও সন্ধ্যাকুড়া গ্রামের মাদকপাচারকারি কিশোর গ্যাঙ সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারি। সে নিজেও একজন মাদকাসক্ত। স্ত্রী ও ১ সন্তানসহ ৩ সদস্যের পরিবার রুপচাঁনের। স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার রুপচাঁনের। রুপচাঁন বাবা মাকে ভরনপোষণ করে না। উল্টো বাবা মার কাছ থেকেই জোরজুলুম করে টাকা নেয় রুপচাঁন। শুধু তাই নয় মাঝে মধ্যে নেশার টাকাও দিতে হয় তার বাবা মাকে। টাকা দিতে অস্বীকার করলেই বাবা মার উপর নেমে আসে রুপচাঁনের নির্যাতন। টাকা না দিলে বাড়িতে মাদক রেখে ৯৯৯ এ ফোন দিয়ে বাবা মাকে গ্রেপ্তার করানোর হুমকি দেয়া হয়। বুধবার রাত ১০ টায় রুপচাঁন নেশা করার জন্য ২ হাজার টাকা দাবি করে তার বাবার কাছে। টাকা দিতে অস্বীকার করলে এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রুপচাঁন তার বাবার উপর আক্রমণ করে। এসময় রুপচাঁনের হাত থেকে গফুরকে উদ্ধার করতে তার স্ত্রী আমেনা বেগম ও দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। বর্তমানে গফুর আলী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে গফুর আলী বাদি হয়ে বৃহস্পতিবার রুপচাঁনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments