স্টাফ রিপোটার: সন্ত্রাসী বিএনপি-জামাতের অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর, নৈরাজ্য প্রতিহত করা এবং যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতের দাবিতে আজ ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষে একটি মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, পল্টন, মুক্তাঙ্গন, বায়তুল মোকারম, স্টেডিয়াম এলাকা প্রদক্ষিন করে। মিছিলপুর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহ-সভাপতি ঢাকামহানগর উত্তর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, মোহাম্মদ সামসুল ইসলাম সুমন, কাজী সাইমুল হক, জাসদ নেতা মোঃ হুমায়ুন কবীর সরদার, যুব জোট সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাতের ঘাতকচক্ররা গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। গত ২৮ অক্টোবরের তান্ডবের পর বিএনপি-জামাতের আগুনসন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে হত্যা করার পৈশাচিকপন্থা বেছে নিয়েছে। চক্রটি নৈরাজ্য সৃষ্টির করে অস্বাভাবিক পরিস্থিতিতে দেশকে সংবিধানের বাইরে নিয়ে যেতে চায়। বক্তারা হুশিয়ারি উচ্চারন করে বলেন, বিএনপি-জামাতের এ হীনচক্রান্ত জাসদ, ১৪দল এবং জনগণকে সাথে নিয়ে রুখে দিবে। বক্তারা বলেন, সকল ধরনের দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্তান্ত রুখে দিয়ে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে সন্ত্রাসী বিএনপি-জামাতের পৈশাচিকতার জবাব দিবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments