কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাইফুল ইসলাম (২৩) নামের এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা অনুপ মন্ডল নামের আর এক যুবক গুরুতর আহত হয়। রবিবার রাত ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর মডেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেল যোগে কুয়াকাটায় যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে দু’জনেই মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফুল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের বাসিন্দা মো.হানিফ শরীফের ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments