ডেস্ক রিপোর্ট: সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রতারণামূলক কাজে ব্যবহৃত ১৬ লাখ ই-মেইল বন্ধ করল গুগল। গত ৬ মাসে এসব ই-মেইল বন্ধ করে দেয়। এসব ই-মেইলের উদ্দেশ্য ছিল ইউটিউব অ্যাকাউন্ট চুরি করা এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ানো।
সাইবারক্রাইম ইনভেস্টিগেশন গ্রুপ, ইউটিউব ও জি-মেইলসহ বেশকিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় ৯৯ দশমিক ৬ শতাংশ ফিশিং ই-মেইল বন্ধ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ।
এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, ইতোমধ্যে ১৬ লাখ ফিশিং ই-মেইল বন্ধসহ ৬২ হাজার সেফ ব্রাউজিং ফিশিং পেজের জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে। এছাড়াও ৪ হাজার অ্যাকাউন্ট সফলভাবে পুনরুদ্ধার করেছি।
গুগল আরও বলেছে, সাইবার অপরাধীরা ফ্রি অ্যান্টিভাইরাস, ভিপিএন, মিউজিক প্লেয়ার ও ফটো এডিটিং সফটওয়্যার এবং অনলাইন গেমসের মতো বিভিন্ন প্রলোভনমূলক ই-মেইল ব্যবহারকারীদের কাছে পাঠায়। এসব ই-মেইলে ক্লিক করার ফলে তাদের ইউটিউব চ্যানেলের দখল নেয় হ্যাকাররা। পরবর্তীতে সেগুলো তারা বিক্রি করে দেয়, অথবা ক্রিপ্টোকারেন্সি-কেন্দ্রিক প্রতারণার জন্য ব্যবহার করে।
অ্যাকাউন্ট সুরক্ষায় অপরিচিত কোনো ই-মেইলে ক্লিক না করার জন্য পরামর্শ দিয়েছে গুগল।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments