ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড শাহ আলম আজ ১৩ নভেম্বর ২০২৪ এক বিবৃতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সিপিবির পথসভায় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর বক্তব্য চলাকালে হামলার নিন্দা করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি ও প্রশাসনের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে ২ দিনের কর্মসুচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তেঁতুল তলায় বেলা ১২ টায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এর বক্তব্য চলাকালীন সময়ে ‘সমন্বয়ক’ দাবি করে একদল তরুণ পথসভায় হামলা চালায়। তারা ব্যানার কর্মসূচির ফেস্টুন টেনে নিয়ে যায় এবং চেয়ার ভাংচুর করে। সেসময় নেতাকর্মীদের উপর চড়াও হয় তারা।
তাদের এই হামলার খবর প্রশাসনকে জানানো হলে এবং হামলাকারীদের চিহ্নিত করে তাদের ছবি দেওয়া হলেও কোন ভূমিকা পাওয়া যায়নি।
বিবৃতিতে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়ে বলা হয় হামলা করে, হুমকি-ধামকি দিয়ে কমিউনিস্টদের আন্দোলন থেকে পিছু হটানো যাবে না।
এরপর দুপুরে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পঞ্চগড়ে ও দেবিগঞ্জে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং দেবিগঞ্জে পার্টি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments