আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা। রবিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলার সদর বাজারের ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে ঝিনাইগাতী প্রেসক্লাব এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
এতে ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাব, রির্পোর্টাস ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক এম মোকাদ্দেস আলী এবং ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন- ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক,সারোয়ার হোসেন,ঝিনাইগাতী রির্পোর্টাস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো,মোরাদ হোসেন, সাংবাদিক সাদ্দাম হোসেন, সোহেল রানা প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন,সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ড দিয়ে বুঝতে পারছি মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত করেছে।এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমাণ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড যার তদন্ত এখনও শেষ হয়নি। এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সবাইকে দ্রত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments