তিতাস, বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ মোকাবেলায় সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ।
রবিবার করোনা প্রতিরোধে সকাল থেকে উপজেলার বাজার-ঘাট ও বিভিন্ন গ্রামের দোকানপাটে থানা পুলিশ একযোগে ব্যাপক তৎপরতা চোখে পড়ে। অযথা বাড়ির বাহিরে বা মোড়ে-বাজারে যেন মানুষ ঘোরাঘুরি না করে তারজন্য বিশেষ করে বাজারগুলোতে কঠোর নজরদারী করছে বাগাতিপাড়া থানা পুলিশ। সেই সাথে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে মাইকিং করে সতর্কমূলক প্রচারণা ও পুলিশি টহল চোখে পড়ার মতো।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, মহামারি করোনায় বিশ্বজুড়ে যে উদ্বেগ ও উৎকন্ঠা পরিলক্ষিত হচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশ করোনার প্রকোপ মোকাবেলায় জনগণকে সচেতনের পাশাপাশি সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়ন প্রচেষ্টায় কাজ করছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments