মানবতার জন্য উৎসর্গ করার মানসিকতা, ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হতে পারে: জাসদ

প্রকাশ : 26 Jun 2023
মানবতার জন্য উৎসর্গ করার মানসিকতা, ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হতে পারে: জাসদ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, মুসলমানদের প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার ঈদুল আযহার মর্মবানীকে ধারণ করে সমাজের অসহায়-নিরুপায় মানুষ ও মানবতার জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতা অর্জনের মধ্য দিয়েই ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হতে পারে। তারা ঈদুল আযহার উৎসর্গ ও উৎসবের আনন্দ সমাজের অসহায়-নিরুপায় মানুষের মধ্যে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

;