স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ফল উৎসব সংসদের ঐতিহ্য। তিনি ভবিষ্যতেও ফলের উৎসবকে অব্যাহত রাখার আহবান জানান।
তিনি আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত 'ফল উৎসব-২০২২' এর প্রধান অতিথি'র বক্তৃতায় এসব কথা বলেন। এসময় স্পীকার ফল উৎসবের আয়োজন করার জন্য এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিআরইউ'র সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খানসহ সংসদ বিটের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয় এই ফল উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, গাঁজর, বিলাতী গাব, জামরুল ইত্যাদি।
স্পীকার ফল উৎসবকে ইউনিক হিসেবে উল্লেখ করেন। দেশীয় ফলের সম্ভার দেখে তিনি অভিভূত হন। এসময় তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments