স্টাফ রিপোর্টার : বিশিষ্ট্য রাজনীতিবিদ, খ্যাতিমান কলামিষ্ট ও দৈনিক জনতা পত্রিকার প্রকাশক ছৈয়দ আন্ওয়ার (৯৪) আর নেই।
আজ রোববার দুপুর ২ টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছৈয়দ আনওয়ার হোসাইনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন।
আমির হোসেন আমুর শোক।:
দৈনিক জনতা পত্রিকার প্রকাশক, ঝালকাঠির কৃষ্ণকাঠি টাইগার স্কুলের প্রতিষ্ঠাতা,, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি ছৈয়দ এম আনওয়ার হোসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
এক শোকবার্তায় আামির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় আমির হোসেন আমু বলেন ছৈয়দ আনওয়ার হোসাইন একজন দানশীল ও পরোপকারী ব্যাক্তি ছিলেন। কর্মের মাধ্যমেই তিনি এলাকার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
সৈয়দ আন্ওয়ার ঝালকাঠি জেলা সমিতির সাবেক সভাপতি এবং এসমা লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ছিলেন।
১৯৮৯ সালে তাঁর নেতৃত্ব ঝালকাঠি জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়।
এ ছাড়া ও সমাজের অবহেলিত ছিন্নমূল শিশুদের জন্য কাজ করেছেন তিনি। প্রতিনিয়ত সমাজের গরীব দুঃখী মানুষের পাশে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি। নিজ জেলা ঝালকাঠিতে শিক্ষা বিস্তার ব্যাপক ভুমিকা রেখেছেন তিন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments