নাটোর প্রতিনিধি: জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগে আপনাদের স্পষ্ট করতে হবে আপনারা স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে, তার পরে দয়া করে বিএনপির বিরুদ্ধে আক্রমণ করে কথা বলবেন। আমাদের সংগ্রাম জামাতের বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম যারা গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, গুম করে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শংকরভাগে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরে জামায়াতের সমাবেশে বলা হয় নাটোরের সকল কিছু নাকি বিএনপি দখলে নিয়েছে। আমি বলতে চাই নাটোরে কোন জায়গায়-ই দখল করে নাই বিএনপির লোকজন। বিএনপির সময়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকসহ কাউকে কোন চাঁদা দিতে হবে না। যেমনটি আওয়ামী লীগের আমলে আদায় করতো।
দুলু বলেন, ক্ষমতায় যেচে চাইলে আগে এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস অজর্ন করতে হবে। এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল। আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ ভাবে বিজয়ী করবে।
দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সকল হত্যা- অন্যায় অবিচারের জন্য সকল দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে।
জনসভায় হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন—দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments