ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ২৬ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল-জালিয়াতি, অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে ও পুনরায় নির্বাচনের দাবীতে ৩৯নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইঞ্জিনিয়ার ফয়সাল এর বিরুদ্ধে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছে পরাজিত দুই মেম্বার প্রার্থী। এর অনুলিপি দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়। ২৯ ডিসেম্বর এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারীরা হলেন উপজেলার ২নং ধরখার ইউনিয়নের নোয়াপাড়া-ঝিকুটিয়া ২নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান সরকার ও মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মোঃ এলাই মিয়া।
লিখিত অভিযোগে বলা হয়, নির্বাচনে টিউবয়েল প্রতীকে প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ আশেক মিয়াকে নির্বাচনে জয়যুক্ত করতে অবৈধ ভাবে প্রিজাইডিং অফিসার ইঞ্জিনিয়ার ফয়সাল নির্বাচনে ভোট কারচুপি, জাল-জালিয়াতিসহ বিভিন্ন ধরণের অনিয়ম করে অভিযোগকারীদের নির্বাচনে পরাজিত করা হয়। নির্বাচন চলাকালীন সময়ে অভিযোগকারী দুই মেম্বার প্রার্থীর পোলিং এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর রেখে তাদেরকে কেন্দ্র থেকে বাহির করে দেয়।
অভিযোগকারী মেম্বার প্রার্থী মিজানুর রহমান সরকার বলেন, নোয়াপাড়া-ঝিকুটিয়া ৩৯নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইঞ্জিনিয়ার ফয়সাল টাকা ঘুষ খেয়ে আমাকে পরাজিত করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরায় নির্বাচন দেওয়া হোক। অপর পরাজিত অভিযোগকারী মোঃ এলাই মিয়া বলেন, আইনমন্ত্রীর নির্দেশে আখাউড়া উপজেলায় সুষ্ঠু নির্বাচন হলেও দুর্নীতিবাজ প্রিজাইডিং অফিসার ইঞ্জিনিয়ার ফয়সালের কারণে রানিং মেম্বার থাকা স্বত্বেও নির্বাচনে পরাজিত হয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর বিচার চাই। পুনরায় নির্বাচন চাই। অভিযুক্ত প্রিজাইডিং অফিসার ইঞ্জিনিয়ার ফয়সাল জানান, কেন্দ্রে শতভাগ ভোট ফেয়ার হয়েছে। অভিযোগটি সম্পুণূ মিথ্যা ও বানোয়াট। আখাউড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা শওকত আকবর জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুনরায় নির্বাচন করার কোন এখতিয়ার আমার নেই। এব্যাপারে নির্বাচন কমিশন অথবা ট্রাইব্যুনালে অভিযোগ করার পরামর্শ দিয়েছি তাদের।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments