মোঃ সাইফুল্লাহ, সাভার: বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রাজা হরিশচন্দ্রের রাজপ্রাসাদ।বাংলাদেশে সাভারের মজিদপুরে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, যা "রাজা হরিশচন্দ্রের ঢিবি" বা "রাজা হরিশচন্দ্রের বাড়ি" নামেও পরিচিত। এই স্থানটি সপ্তম-অষ্টম শতকে রাজা হরিশ্চন্দ্রের রাজধানী সম্ভারের ধ্বংসাবশেষ।
ঢাকার সাভার উপজেলার মজিদপুরে, প্রাচীন বংশাবতী নদীর তীরে এই প্রত্নস্থলটি অবস্থিত। এটি ছিল প্রাচীন সম্ভার রাজ্যের রাজধানী, যা পরবর্তীকালে 'সাভার' নামে পরিচিতি লাভ করে। রাজা হরিশ্চন্দ্রের শাসনামলে এই স্থানটি ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এর গুরুত্ব থাকলেও, বর্তমানে স্থানটি অবহেলা ও অযত্নের শিকার, এবং এর অনেক অংশই মাটির নিচে চাপা পড়ে আছে।
খনন: ড. নলিনীকান্ত ভট্টশালী ১৯১৮ সালের দিকে এখানে প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু করেন, যা পরবর্তীকালে আরও বিস্তৃত হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়রা অবসর সময় কাটান এখানে বসে। এলাকার শিশুরা স্থাপনাটির ভিতরে খেলাধুলায় মগ্ন থাকে। অনেকেই আবার এসেছেন পরিবারবর্গ নিয়ে স্থাপনাটির সৌন্দর্য উপভোগ করতে। দৃষ্টিনন্দন এই স্থাপত্যটি এখনো টিকে আছে স্বগৌরবে। তবে, ভ্রমন পিপাসুদের দাবি, অবহেলা কিংবা অযত্নে যেন হারিয়ে না যায় এমন ঐতিহাসিক স্থানটি।
মানিক লাল ঘোষ:বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ মহাকাব্য ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের সেই অলিখিত বক্তৃতা কেবল একটি ভাষণ ছিল না, সেটি ছিল একটি পরাধীন জাতির ...
খোন্দকার মাহ্ফুজুল হক:বাংলাদেশের সংবিধানে নাগরিকের জীবনরক্ষার অধিকার স্বীকৃত। সেই আলোকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি গুরুতর জনস্বাস্থ্য এবং স ...
আতিকুল ইসলাম টিটু: বিশ্ব রাজনীতি এখন এক রূপান্তরপর্বে। একক মেরুকেন্দ্রিক আমেরিকান আধিপত্যের যুগ চ্যালেঞ্জের মুখে; চীন-রাশিয়ার নেতৃত্বে বহুমেরু শক্তির উত্থান দৃশ্যমান। কিন্তু হেজেমনিক শক্তি তার প্রভাব ...
মানিক লাল ঘোষ:দোল পূর্ণিমা বা বসন্তোৎসব বাঙালির জীবনে কেবল রঙের উৎসব নয়, বরং এটি এক গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। বাংলার ঋতুচক্রের শেষ উৎসব বসন্তের এই দোল পূর্ণিমা। একদিকে যেমন এর প ...
সব মন্তব্য
No Comments