নো হেলমেট, নো ফুয়েল: কাদের

প্রকাশ : 15 May 2024
নো হেলমেট,  নো ফুয়েল: কাদের

স্টাফ রিপোটার: সারাদেশে মোটর সাইকেলের ক্ষেত্রে ‘No Helmet No Fuel’ নীতি এবং ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়ী স্ক্র্যাপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

মন্ত্রী আজ সকালে বনানীস্থ বিআরটিএ’র সদর কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্ঠা পরিষদের ১ম সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।

এছাড়া, ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইকের চলাচল বন্ধেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাজাহান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;