জাতীয় নির্বাচন
ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা, অপ্রত্যাশিত সংঘর্ষ কিংবা উগ্রপন্থী হামলার ঝুঁকি তৈরি হতে পারে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনী সভা-সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থাপনাসহ জনসমাগমপূর্ণ স্থানগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ, রাজনৈতিক কর্মসূচি এবং বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জনসমাগমের আশপাশে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সতর্কতায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কোনো কর্মসূচিও হঠাৎ করে সহিংস রূপ নিতে পারে।
নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনও যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।
এই পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত আকারে সশরীর সেবা প্রদান করা হবে।
সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কয়েকটি করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করা, কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা, জরুরি প্রয়োজনে চার্জ দেওয়া মুঠোফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করা।
উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অনুরূপ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments