ফরিদপুর প্রতিনিধি: রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, কিছুদিনের মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন চালু করা হবে। ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ী আসার সময় ট্রেনে সার্ভিসটা ছিল উল্লেখ করার মতন। অল্প সময়ে রাজবাড়ী এসেছি। ট্রেনের সার্ভিসের আরো উন্নতি করা হবে। শুক্রবার রাজবাড়ী রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী। তিনি রাজবাড়ীর রসুলপুরে অন্ধ হুজুরের এতিমখানা ও মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদান করেন এবং রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলা পরিদর্শন করেন।
রেলমন্ত্রী বলেন, শুনেছি আমার এলাকার লোকজন ট্রেনে চড়ে রেলের লোকজনের ওপর দাপট দেখায়, ট্রেনে উঠে মন্ত্রীর এলাকার লোক বলে পরিচয় দেন, এইসব বন্ধ করতে হবে। আমার এলাকার লোক বলেই ট্রেনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করবেন এমন নয়। আমি এলাকার লোকদের বলব ট্রেনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ভদ্র ও ভালো ব্যবহার করবেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেলের আরো সম্প্রসারণ হবে। রেল মাল পরিবহন ও যাত্রীদের সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রত্যেকটি জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে। এছাড়া আরো কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের সম্প্রসারণের জন্য।
রেলমন্ত্রী বলেন, রেলের অনেকগুলো কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে, আরো আমদানি করা হবে। রাজবাড়ী রেলের শহর, রাজবাড়ীতে ১০৫ একর জমি নিয়ে রেলের সবচেয়ে বড় কারখানা নির্মাণ করা হচ্ছে। এই কারখানায় রিপেয়ারিং, মেইনটেনেন্সসহ বগি তৈরি করা হবে। এটা আমাদের রাজবাড়ীবাসীর জন্য সবচেয়ে সুখের খবর। এছাড়া মন্ত্রী রাজবাড়ীতে নতুন একটি আধুনিক রেলস্টেশন করার ঘোষণা দেন।
রেলমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজবাড়ীতে এসেছেন। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। সকাল ১০ টা ৫০ মিনিটে তিনি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছান। এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments