সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারণার শেষ দিনে শহরে গণমিছিল বের করেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে গণমিছিলটি শহরের পিটিআই মোড় থেকে শুরু করে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে সমাবেশ করে।
এই বিশাল গণমিছিলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলার সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরীসহ জেলা, শহর শাখা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, জামালপুরে নির্বাচন বানচাল করার জন্য বিএনপি ও তাদের জামাইকে (রেজনু-ঈগল প্রতীক) দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করাচ্ছে। তাই এরা জামাইকে দিয়ে প্রতিদিন নৌকা প্রতীকের কেন্দ্র ভাংচুর ও অগ্নিসংযোগ করছে। ভোটের দিন সাবধানে থাকবেন বিএনপি-জামাতের কাউকে কেন্দ্রে বা আশেপাশে ঘুরাঘুরি করতে দেখলে আটকে রেখে পুলিশে দিবেন। তারা কেন্দ্রে আসবে নির্বাচন বানচাল ও নাশকতা করতে।
নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, উন্নায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখাতে নৌকাকে জেতানো ছাড়া কোন বিকল্প নাই। 'জামলপুর হবে স্মাট জামালপুর, সমৃদ্ধ জামালপুর।' এই ঘোষণা দিয়ে আমি নির্বাচনে এসেছি। সদরের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবো নির্বাচিত হলে।
মাসুম রেজা রহিমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments