রাজশাহী ব্যুরো: রাজশাহীতে অটোরিকশার জন্য নিহত হয়েছেন সিরাজুল ইসলাম (৬৫) নামে এক অটোচালক। তার লাশ মাটিচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের লাশ গ্রামের একটি কলাইখেতে পুঁতে রাখা হয়েছিল। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে তার বাড়ি। তাকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো: ফিরোজ আলী (১৯), মো: রাতুল হাসান (১৯) ও মো: শুভ (১৯)। রাজশাহীতেই তাদের বাড়ি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার।
তিনি জানান,রোববার দিবাগত রাতে এই তিনজন অটোরিকশা চালক সিরাজুল ইসলামকে হত্যা করে লাশ পুঁতে রাখে। এরপর তারা সিরাজুলের অটোরিকশা নিয়ে চলে যায়।
সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের বিষয়টি উঠে আসে।
এরপর বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে ওই তিনজনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। কলাইখেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ওসি শাহিন আকতার জানান,ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments