কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আধারে ম্যানেজারকে গুলি করে বালু ঘাটের টোল বক্সের ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ম্যানেজারের নাম মো: সবুজ(৩৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার শহিদুলের ছেলে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১১টার কিছুক্ষণ আগে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদের সৈয়দ মাছ উদ রুমী সেতুর নিচে এই ঘটনা ঘটে। বালু ঘাটের সাথে জড়িত রাকিবুল ইসলাম নামে এক যুবক জানান, রাতে চার-পাঁচটা মোটরসাইকেল নিয়ে আগ্নেয়াস্ত্রধারীরা বালুর ঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সে সময় শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে ম্যানেজার সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা ছিনতাই করে নেয়। এরপরে এলোপাথাড়ি বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে চলে যায় তারা।
জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা টেন্ডারের মাধ্যমে গড়াই নদের ড্রেজারকৃত বালু অপসারণের কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্রিয়াংকা ব্রিকস। ২০২৫ সালের জানুয়ারী মাস থেকে এই বালু অপসারণের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মো: সবুজ বলেন,সবার মুখ বাধা ছিল। তারা এসেই মারধর শুরু করে। আমার পায়ের পাতায় গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন,বালু ঘাটে দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। ছিনতাই করার জন্য দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কেউ অভিযোগ করেনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments